মফস্বল সংবাদ  

লক্ষ্মীপুরে পাকা সুপারির দাম কমেছে

মৌসুমের শুরুতে অতিরিক্ত দাম পাওয়া গেলেও শেষ দিকে লক্ষ্মীপুরে পাকা সুপারির দাম পড়ে গেছে। অন্যদিকে আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে নারকেলের দাম। বর্তমানে এ জেলায় প্রতি পণ (৮০টি সুপারিতে এক পণ) সুপারি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১০০টি নারকেল বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। অথচ এক সপ্তাহ আগেও জেলার বাজারগুলোয় ১০০ নারকেল বিক্রি হতো ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। মৌসুমের শুরুতে প্রতি পণ সুপারি ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল বলে জানা গেছে।

     
lbheading